1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুইডেনে পুলিশি নিরাপত্তায় কোরআন শরিফে আগুন,বাংলাদেশের তীব্র নিন্দা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

সুইডেনে পুলিশি নিরাপত্তায় কোরআন শরিফে আগুন,বাংলাদেশের তীব্র নিন্দা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩১৫ জন খবরটি পড়েছেন

সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে এক উগ্র ডানপন্থীর কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ‘বাকস্বাধীনতার’ নামে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি সুইডেনে ‘বাকস্বাধীনতার’ নামে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম।

বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত ও সম্মান করতে হবে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সকলকে অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।

সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সারা দুনিয়ায়। তুরস্ক, সৌদি আরব, জর্ডান, কুয়েত, পাকিস্তান গর্হিত এ কর্মকাণ্ডের নিন্দা প্রকাশ করেছে। 

এতে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এমন ইসলামবিরোধী কাজের অনুমতি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পবিত্র কোরআন অবমাননা জঘন্যতম কাজ। এর নিন্দা জানাতে কোনো শব্দই যথেষ্ট হয়। মত প্রকাশের স্বাধীনতা বিশ্বের দেড়শ কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য ব্যবহার করা যায় না। এটা গ্রহণযোগ্য নয়.

গত ২১ জানুয়ারি পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন শরিফে আগুন ধরিয়ে দেন সুইডেনের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইন এর নেতা রাসমুস পালুদান। এর আগে ২০২২ সালের এপ্রিলে রমজান মাসে কোরআন পোড়ানোর ‘সফর’ ঘোষণা করেও তিনি বিতর্ক সৃষ্টি করেন। তার ওই কর্মসূচি ঘিরে সুইডেনে ব্যাপক দাঙ্গার সৃষ্টি হয়।amadersomoydotkom

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar