1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় রেশনের চিনি বিক্রির কথা বলে প্রতারণা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাঘারপাড়ায় রেশনের চিনি বিক্রির কথা বলে প্রতারণা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২২২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় পুলিশ পরিচয় দিয়ে রেশনের চিনি বিক্রির কথা বলে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলা সদরের চৌরাস্তায় কুন্ডু মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ‘কুন্ডু মিষ্টান্ন ভান্ডারের মালিক উত্তম কুন্ডু।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের চৌরাস্তায় ‘কুন্ডু মিষ্টান্ন ভান্ডার’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন দুই ভাই উত্তম কুন্ডু ও উজ্জল কুন্ডু। রোববার সকালে দোকানের দায়িত্বে ছিলেন ছোট ভাই উজ্জল কুন্ডু। এদিন সকাল ১০টার সময় হেলমেট পরা নিল রঙের জ্যাকেট পরিহিত কালো রঙের পালসার মটরসাইকেল নিয়ে দোকানে আসেন এক ব্যাক্তি। তিনি নিজেকে বাঘারপাড়া থানার পুলিশ পরিচয় দেন।

এ সময় তিনি (অজ্ঞাত নামা) দোকানের দায়িত্ব থাকা উজ্জলকে বলেন, থানায় পাঁচ বস্তা রেশনের চিনি আছে। যদি দরকার হয় তবে থানায় আসেন এবং ২০হাজার টাকা দেন। এরপর উজ্জল তার বড় ভাই উত্তমের ফোনে কল করলে পুলিশ পরিচয়দানকারী ব্যাক্তি ফোনটি নিয়ে কথা বলেন। ফোন ছেড়ে দিয়ে ঐ ব্যাক্তি উজ্জলকে বলেন, আপনার বড়ভাই ২০হাজার টাকা দিতে বলেছে এবং আমার সাথে ভ্যান নিয়ে থানায় যেতে বলেছেন। সরল বিশ্বাসে উজ্জল টাকা দিয়ে দেন। এসময় ঐ ব্যাক্তির সাথে একটি ভ্যান পাঠিয়ে দেন। এরপর রুমের চাবি আনার কথা বলে ভ্যানচালককে থানার গেটে বসতে বলেন। এরপর আর তাকে খুজে পাওয়া যায়নি।

থানার ওসি ফিরোজ উদ্দীন জানান ,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিবো। এ ধরনের প্রতারক সন্দেহ হলে থানা পুলিশ কে অবহিত করার অনুরোধ করেন পুলিশের এ কর্মকর্তা ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar