1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনের নামে মামলা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনের নামে মামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহাসহ পাঁচজনের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেছেন নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসামিরা হলেন, নারিকেলবাড়িয়া গ্রামের মৃত রামকৃষ্ণ সাহার ছেলে ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, একই গ্রামের মৃত জগবন্ধু সাহার ছেলে অমর কৃষ্ণ সাহা, অমরের ছেলে অনুপ কুমার সাহা, রবিন সাহার ছেলে রিপন সাহা ও ক্ষেত্রপালা গ্রামের ইসহাক বিশ্বাসের ছেলে জামিল হোসেন। এছাড়া, মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে বাঘারপাড়ার এসিল্যান্ডকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ১৫ বছর ধরে মেহেদী হাসান নারিকেলবাড়িয়া বাজারের কাপুড়িয়াপট্টি গলিতে সরকারি জায়গায় ১৬ ফুট দৈর্ঘ্য ও ১১ ফুট প্রস্থের একটি সেমিপাকা টিনের ঘরে তনিমা গার্মেন্টস এন্ড বস্ত্রালয় নামে একটি দোকান করে ব্যবসা করছেন। ওই বাজারে আরও অনেকেই একইভাবে ব্যবসা করছেন। সরকারিভাবে সিদ্ধান্ত হয়, ডিসিআর গ্রহণের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে। তারই অংশ হিসেবে বাঘারপাড়া ভূমি অফিস থেকে সার্ভেয়ার এসে তার ০.৫ শতক জমির ডিসিআর বাদী মেহেদী হাসানের নামে প্রদানের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

এরমধ্যে গত বছরের ২০ মে সকালে চেয়ারম্যান বাবলু কুমার সাহা অন্য আসামিদের সাথে নিয়ে মেহেদী হাসানের কাছে গিয়ে ডিসিআর নিয়ে ব্যবসা করতে হলে তাকে তিন লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। চাঁদা না দিলে তার দোকান অমর ও অনুপকে দেয়া হবে বলে জানান। বাধ্য হয়ে মেহেদী হাসান চেয়ারম্যানকে ৮৫ হাজার টাকা চাঁদা দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাকি দুই লাখ ১৫ হাজার টাকা না দেয়ায় গত বছরের ১৯ জুন মেহেদী হাসানের দোকানে তালা ঝুলিয়ে দেন চেয়ারম্যান। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তারই নির্দেশে বাঘারপাড়া থানা পুলিশ দোকান খুলে দেয়।

সর্বশেষ, গত ২০ জানুয়ারি বেলা ১১ টায় চেয়ারম্যান বাবলু নেতৃত্বে একদল সন্ত্রাসী তালা ও শার্টার ভেঙে দোকানে প্রবেশ করে। এরপর তারা দোকান থেকে নগদ ৬৩ হাজার টাকা ও ২০ লাখ টাকার কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একইসাথে মেহেদী হাসানের দোকানের পেছনের দেয়াল ভেঙে অমর ও অনুপের দোকানের সাথে যোগ করে দেন চেয়ারম্যান।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন, মূলত ঘরটি অমর ও অনুপদের। যা ভাড়া দিয়েছিলেন মেহেদী হাসানকে। এরপর মেহেদী হাসান নিজেই ঘরের মালিক হতে চেয়েছিলেন। ঘরমালিক ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন। এরপর তাকে ডাকা হয়। কিন্তু না আসায় নিয়ম অনুযায়ী ওই মালামালা ক্রোক করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। দোকান বুঝে দেয়া হয়েছে মূল মালিকদের। তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন।

সূত্র-গ্রামের কাগজ  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar