1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা খুন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা খুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ জন খবরটি পড়েছেন
ছিব-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে রাজু মোল্যা (৪০) নামের একজন খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতের ভাই স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পর থেকে হামলাকারী ভাইপো রাকিবুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানা গেছে।

নিহত রাজু মোল্যা চেঙ্গুটিয়া গ্রামের মৃত গোলাম নবী মোল্যার ছেলে। ভাইপো রাকিবুল ইসলাম (২৫) প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন খোকনের বড় ছেলে।

প্রতিবেশী সাঈদ শেখ ও জাহিদ হাসান মোড়ল জানান, বৃহস্পতিবার দুপুরে রাজু মোল্যা তার ভাই জসিম উদ্দিন খোকনের ফ্রিজে আদা বাটা রাখেন। এসময় খোকন মেম্বারের ছেলে রাকিবুলের সঙ্গে তার চাচা রাজু মোল্যা আদা বাটা ফ্রিজে রাখা নিয়ে বাকবিতন্ডা হয়। ওইদিন সন্ধ্যায় রাজু ঘর থেকে বের হলে রাকিবুল তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় রাজুকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতের ভাই ইউপি সদস্য জসিম উদ্দিন খোকন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আরো জানান, তার ছেলে রাকিবুল বিগত ১০বছর ধরে মানসিক রোগে আক্রান্ত অবস্থায় রয়েছে।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, ছুরিকাঘাতে খুনের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar