র্যাব-১৪ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে প্রায় ১’শ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি হাসান মিয়া (৩০) কে আটক করেছে । গত শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটক মো. হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট এলাকার মৃত পিছন মিয়ার ছেলে।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার দুপুরে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় আটক হাসানের মাইক্রোবাসে তল্লাশি করে নীল রঙের পলিথিনের উপর খাকি কস্টেপ দিয়ে মোড়ানো ৪৮ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন মোট ৯৯ কেজি ৫০০ গ্রাম। এছাড়া তার কাছ থেকে নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।