1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে মুদি দোকানে কীটনাশক বিক্রি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাগেরহাটে মুদি দোকানে কীটনাশক বিক্রি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৮ জন খবরটি পড়েছেন

কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাট প্রতিনিধি।

কর্তৃপক্ষের অবহেলার ও উদাসীনতার কারনে মুদি দোকানে বিক্রি হচ্ছে কীটনাশক। প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মুদি দোকানে র্দীঘ দিন বিক্রি হচ্ছে কিটনাশক। যার কারনে স্কুল পড়ুয়া শিশুসহ এলাকার সাধারন জনগন রয়েছে স্বাস্থ্য ঝুকিতে।

বাগেরহাট জেলার মোড়েলঞ্জ উপজেলার তেলীগাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিন তেলিগাতী পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আতিয়ার ষ্টোর নামে এক মুদিদোকানে দীর্ঘ দিন ধরে মোঃ আতিয়ার হাওলাদার এ ব্যাবসা চালিয়ে আসছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,মোরেলগঞ্জ উপজেলার দক্ষিন তেলিগাতী পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আতিয়ার হাওলাদারের একটি দোকান। সে দোকানে মুদি-মনোহরিসহ শিশুদের বিভিন্ন ধরনের খাবার রয়েছে। একই দোকানের গ্যালারিতে সাজানো রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার কিটনাশক। একই দোকানে মুদি-মনোহরিসহ শিশুদের বিভিন্ন ধরনের খাবার সাথে কিটনাশকের ভিডিও ও ছবি করতে দেখে সাংবাদিকের পরিচয় পাওয়ার পর তড়িঘড়ি করে দোকানে রাখা তাক থেকে সব কিটনাশক পিছনের বাড়িতে নিয়ে যান।

মুদি দোকানে কীটনাশক বিক্রি

একই দোকানে র্দীঘ দিন দোকানে মুদি-মনোহরিসহ শিশুদের বিভিন্ন ধরনের খাবার সাথে কীটনাশক বিক্রির কথা জানতে চাইলে,দোকানের মালিক আতিয়ার হাওলাদার অকপটে কীটনাশক বিক্রির কথা স্বীকার করে বলেন কীটনাশক বিক্রি করার লাইসেন্স আমার আছে।

এ বিষয় কোন নিউজ না করার জন্য এ প্রতিবেদককে টাকা দেয়ার চেষ্টা করে আতিয়ার। এ ঘটনা ধামাচাপা দিতে উঠেপরে লেগেছে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান তালুকদার ওরফে জামাল তালুকদার। আতিয়ারকে রক্ষা করতে বিভিন্ন ধরনের গল্প কাহিনীও তৈরী করার অপচেষ্টা চালাচ্ছে। এমনকি সাংবাদিককে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছেন ঐ ইউপি সদস্য।

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কীটনাশক বিক্রির জন্য কিছু সর্থ সাপেক্ষে কিট নাশক বিক্রির লাইসেন্স দেওয়া হয়। আর এখানে আইনের তোয়াক্ক না করে কৃষি অফিস মোঃ আতিয়ার রহমানকে লাইসেন্স প্রদান করে। আতিয়ার এই লাইসেন্সের বলে শিশুদের স্কুলের পাশে মুদির দোকানে কীটনাশক বিক্রি করছে। যেখানে প্রতিনিয়ত স্কুলগামী শিশুরা খাবার ক্রয়ের জন্য আসে আর সেখানে বিক্রি হয় কীটনাশক। এতে দোকানে আসা ঐ সব শিশুসহ এলাকার সাধারন জনগনও রয়েছে স্বাস্থ্য ঝুকিতে বলে তারা জানান।

এবিষয়ে মোড়েলঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী জানান, ঐ ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা তানজির আহম্মেদ প্রতিবেদনের সাপেক্ষে মোঃ আতিয়ার হাওলাদার কে লাইসেন্স দেওয়া হয়।তিন বছর আগে আতিয়ারের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ২২ সালের ২৪ সেপ্টেম্বর পূর্নরায় লাইসেন্স নবায়ন করেন।

এসময় মুঠেফোনে মোড়েলঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা বলেন উপ পরিচালকের কার্যালয় থেকে এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা ও দুই এক দিনের মধ্যে তদন্ত করবেন। তিনি বলেন আমি এলাকায় গেলে ইউপি সদস্য আসাদুজ্জামান তালুকদার (জামাল হোসেন তালুকদার) সহ উপস্থিত অনেকে বলেছে এই মুদিদোকানে কোন কিট নাশক বিক্রি হয়না।

এবিষয়ে বাগেরহাটের কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, যেখানে মানুষের খাবার আছে সে সব দোকানে কোধরনের কিট নাশক বিক্রি করার কোন সুযোগ নেই। এখানে লাইসেন্স দেওয়ার কোন বিধান নেই। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো আর কীটনাশকের দোকানের লাইসেন্স বালিত করা হবে। এব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar