1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীর গণসংযোগ - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা

বাঘারপাড়ায় সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীর গণসংযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী যশোর -৪ নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মানসে গণসংযোগসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাঁর নিজ উপজেলা বাঘারপাড়ার জহুরপুর ও বন্দবিলা ইউনিয়নে গণসংযোগ করেন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উল্লেখিত দুই ইউনিয়নে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন জহুরপুর ও বন্দবিলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।এর আগে গত সোমবার (৬ ফেব্রুয়ারি) বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী দোহাকুলা ইউনিয়নের সুকদেবনগর বাজার, ছাই বাড়িয়া বাজার, খলসি বাজার, বহরমপুর বাজার,বালিয়াডাঙ্গী বাজার,পাগলতলা বাজার,কুটিবাড়ি বাজারসহ ধলগ্রাম ইউনিয়নের ধলগ্রাম বাজারে দিনভর গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন,মুক্তিযুদ্ধের চেতনার সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী জানান, বীর মুক্তিযোদ্ধা ও
ছাত্র জনতাকে সাথে নিয়ে তিনি এ গণসংযোগ অব্যাহত রাখবেন। এক্ষেত্রে সাংবাদিকদের
সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar