1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে বাঘের কামড়ে আহত, বনবিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসা  - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সুন্দরবনে বাঘের কামড়ে আহত, বনবিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসা 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩০ জন খবরটি পড়েছেন

মো: নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনে বাঘের কামড়ে আহত হয়ে বনবিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন। পায়ে পচন ধরায় ঘটনার ৫দিন পরে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন কৃষক ফজলু গাজী (৬০)। শনিবার তার পায়ে অস্ত্রপচার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ( ৭ ফেব্রুয়ারী) সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে তিনি বাঘের আক্রমণের শিকার হন।

শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান জানান, উত্তর রাজাপুর গ্রামের ফজলু গাজী মঙ্গলবার বিকেলে তার বাড়ী সংলগ্ন ভরাট হওয়া ভোলানদী পার হয়ে সুন্দরবনের রবেরছিলা নাম স্থানে গরুকে ঘাস খাওয়াতে যায়। একটি রয়েলবেঙ্গল টাইগার তাকে আক্রমণ করে তার ডান পায়ে কামড় ধরে এ সময় ফজলু দৌড়ে নদীতে ঝাপিয়ে পড়লে নদীতে থাকা লোকজন বাঘকে তাড়া করে।

বাঘের কামড়ে আহত ফজলু বনবিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন। পায়ে পচঁন ধরায় শুক্রবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন তিনি।

বাগেরহাট জেলা হাসপাতালের পরিচালক ডাঃ অসীম কুমার সমাদ্দার মুঠোফোনে বলেন, বাঘের কামড়ে আহত ফজলু গাজীর ডান পায়ে শনিবার দুপুরে অপারেশন করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘের কামড়ে কেউ আহত হবার খবর তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar