1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদক বহনের দায়ে মোটরসাইকেল চালক আটক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মাদক বহনের দায়ে মোটরসাইকেল চালক আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে মাদকদ্রব্য বহনের দায়ে জবেদ আলী (৫০) নামে এক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় মোটরসাইকেল থেকে লাফিয়ে মাদক মামলায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম (৪৩) পালিয়ে যায়।

শনিবার বিকালে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় সাউথ বেঙ্গল ফার্টিলাইজারের গুদামের সামনে এ ঘটনা ঘটে। অভয়নগর থানায় মামলা দায়ের হয়েছে। আটক জবেদ আলী যশোরের মনিরামপুর উপজেলার হালশা গ্রামের মৃত ইরফান সরদারের ছেলে।

পলাতক তরিকুল ইসলাম একই উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার নামে কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের মামলা রয়েছে। আটক জবেদ আলী ও পলাতক তরিকুল ইসলামের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে ভাঙ্গাগেট এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। সাউথ বেঙ্গল ফার্টিলাইজারের গুদামের সামনে একটি মোটরসাইকেল থামানো হয়। এসময় মোটরসাইকেল থেকে লাফিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে এক যুবক পালিয়ে যায়। পর মোটরসাইকেল চালক জবেদ আলী জানান, পালিয়ে যাওয়া যুবকের নাম তরিকুল ইসলাম। মাঝে মধ্যে সে যাত্রী হিসেবে তার মোটরসাইকেলে করে অভয়নগরে যাতায়াত করত।

পুলিশ আরও জানায়, পলাতক তরিকুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar