1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন মুস্তাক আহম্মেদ বিশ্বাস (৪৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার গভীর রাতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, মুস্তাক আহম্মেদ বিশ্বাস বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। রাতে খাবার খেয়ে শুতে যান তিনি। রাত ১টার সময় বাড়ির পিছনের একটি ছবেদা গাছের মগ ডালে উঠে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তার স্ত্রী ও ছেলেরা ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

মুস্তাক আহম্মেদ বিশ্বাস উপজেলার সমশপুর গ্রামের মৃত মোকাম আলী বিশ্বাসের ছেলে।

মৃতের বড় ছেলে মেহেদী হাসান জানান, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন তার বাবা। গভীর রাতে আমার মা দেখতে পান। তিনি বিছানাতে নেই। ওই সময় আমি ও আমার মা খোঁজাখুঁজি করতে থাকি। আমাদের বাড়ির পিছনে ছবেদা গাছে ঝুলন্ত অবস্থায় আমার বাবাকে দেখতে পাই। আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যার কারণে প্রাই দুই বছর ধরে কোন কাজকর্ম করেন না।

থানার এসআই বাবুল জানান, এলাকাবাসীদের মোবাইল ফোনে জানতে পারি, মুস্তাক আহম্মেদ বিশ্বাস নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার সুরত হাল রিপোর্ট করে লাশ পরিবারের হস্তান্তর করা হয়েছে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, মুস্তাক আহম্মেদ নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার পরিবার ও এলাকাবাসীদের মতে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। যে কারণে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করার কথা বলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar