1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে গৃহবধূর ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আটক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মির্জাগঞ্জে গৃহবধূর ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১২ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ এক গৃহবধূর(২৬) ঘরে ঢুকে ধর্ষণ করার অভিযোগে আব্দুস সালাম শিকদার(৫০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পায়রাকুঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুস সালাম শিকদার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের মৃত আলহাজ্ব ইয়াকুব আলী শিকদারের ছেলে ও পূর্ব দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর বাড়ি ও শিক্ষকের বাড়ি পাশাপাশি গ্রামে হাওয়ায় বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে গৃহবধূর ঘরে উঠে জোরপূর্বক খাটের উপর শুয়াইয়া হাত দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় ধস্তাধস্তিতে মুখ থেকে হাত সরে গেলে সে ডাক চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা আসলে ঐ শিক্ষক পালিয়ে যায়।

স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, ওই গৃহবধুর স্বামী ঢাকা থাকায় দীর্ঘদিন যাবত সালাম শিকদার তার সাথে পরকীয়া করে আসছিল। ঘটনার সময় স্থানীয়রা ওই গৃহবধুর সাথে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় সুযোগ বুঝে শিক্ষক ঘর থেকে পালিয়ে যায়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষককে পায়রাকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের একটি মামলা রুজ করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar