1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শার্শা সীমান্ত থেকে ৮ টি সোনার বার উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শার্শা সীমান্ত থেকে ৮ টি সোনার বার উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩১ জন খবরটি পড়েছেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে একটি মোটরসাইকেলসহ আটটি সোনার বার উদ্ধার করেছে । আটক সোনার বারের বাজার মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা। তবে বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল সোনর বারগুলো উদ্ধার করেন। এ সময় সোনর বার ফেলে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী।

বিজিবি জানায়, ভারতে সোনর বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাঁচভুলাট ও অগ্রভুলাট বিওপি’র মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড় নামক স্থানে গোপনীয়তার সাথে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহল দল একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে বলে। ঐ ব্যক্তি মোটরসাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে মোটরসাইকেলসহ রাস্তার ওপর পড়ে যায়। এসময় সে মোটরসাইকেল ও কসটেপ মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি প্যাকেটি উদ্ধার করে তল্লাশি করে সেখান থেকে আটটি সোনর বার উদ্ধার করে। যার বাজার মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar