জীবননগর থানা পুলিশের অভিযানে বুধবার সন্ধ্যায় একটি ইউএসএর তৈরি পিস্তল,ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আনোয়ার হোসেন মিন্টু (৪০) কে গ্রেপ্তার করেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর থানার (ওসি) অপারেশন শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই গোপাল চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এদিন সন্ধ্যায় উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের শিমুল হোটেলের সামনে থেকে অস্ত্র ব্যবসায়ী আনোয়ার হোসেন মিন্টুকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো একটি ইউএসএর তৈরি (৭.৬৫) মডেলের পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জীবননগর থানার ওসি অপারেশন শেখ মাহবুবুর রহমান বলেন, সোর্স মাধ্যমে জানতে পারি মিন্টু মাদকের সাথে ইদানিং অস্ত্র ব্যবসা করছে। পরে তাকে হাতেনাতে ধরতে সোর্স নিয়োগ করে আজ তাকে অস্ত্রসহ আটক করি। মিন্টুর নামে জীবননগর থানায় ২টি মাদক মামলা রয়েছে। তার ছোট ভাই মুন্না কয়েক বছর আগে মাদক সংক্রান্ত বিষয়ে মাদক ব্যবসায়ীদের গুলিতে নিহত হয়ে মাঠে লাশ পড়ে ছিলো। তার আরেক ভাই মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি।