1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪২ হাজার - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪২ হাজার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৬ জন খবরটি পড়েছেন

শতাব্দির ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪২ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ১৮৭ জনের। আর সিরিয়াতে মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০০ এর অধিক। খবর আল জাজিরা 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশে ১১তম দিনেও চলছে উদ্ধার তৎপরতা। ব্যাপক প্রাণঘাতী এ প্রাকৃতিক দুর্যোগের ১০ দিন পরও তুরস্কে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়।

ভয়াবহ ভূমিকম্পে সিরিয়ার স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। ডাক্তাররা জানিয়েছেন, ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এজন্য তারা আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে। 

ভূমিকম্পের প্রভাবে তুরস্কের রিজার্ভে টান পড়েছে। রিজার্ভ ১০ শতাংশ কমেছে। ডলারের বিপরীতে তুরস্কের লিরার মান ৩০ শতাংশ নিচে নেমে গেছে। 

রেড ক্রসের প্রধান জানিয়েছেন, ভূমিকম্পের পর সিরিয়াতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিকম্পে যাদের ঘর বাড়ি ভেঙেছে তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে ঘর নির্মাণের জন্য সহযোগিতা প্রয়োজন। 

রেড ক্রসের প্রধান জেপি মরগ্যান বলেন, তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ২৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত সিরিয়া ও তুরস্কে ৪১ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। অনেক মানুষ ঠাণ্ডায় ব্যাপক কষ্ট পাচ্ছে। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar