1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিন সন্তানের জনক যখন ধর্ষক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

তিন সন্তানের জনক যখন ধর্ষক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত
নাম তার বোরহান উদ্দিন। তিনি কখনও মাদরাসার শিক্ষক, আবার কখনও মসজিদের ইমাম। আর এ লেবাসেই করতেন নানা অপকর্ম। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান, জেলও খেটেছেন বহুবার। তবুও যেখানেই চাকরি করেছেন সেখানেই অভিযুক্ত হয়েছেন অপহরণ ও ধর্ষণের ঘটনায়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রাম থেকে এক স্কুলছাত্রীকে (১৫)  অপহরণের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের রফিক মিয়ার ছেলে। র‍্যাব-৯ সিপিসি-১ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব জানায়, গত ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী থেকে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে অপহরণ করে নিয়ে যান বোরহান উদ্দিন। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পাশাপাশি তার পরিবার থেকে র‍্যাবকে বিষয়টি জানান হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করে র‍্যাব। ঘটনার ১০ দিন পর শুক্রবার অপহরণকারী বোরহান উদ্দিনকে গ্রেপ্তার ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। র‍্যাব আরও জানায়, বোরহান উদ্দিনের বিবাহিত ও তিন সন্তানের জনক। তার বিরুদ্ধে এর আগেও ১০ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় ও ব্রাহ্মণবাড়িয়া আদালতে ধর্ষণ-অপহরণের অভিযোগে একাধিক মামলা চলমান। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হয়ে তিনি আবারও অপকর্ম শুরু করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar