অস্ত্রধারী দূর্বৃত্তরা সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যা করেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার পরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তেল সারের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন তাকে গুলি করে চলে যায়।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা মেরেছে তা তদন্তে বেরিয়ে আসবে।