1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দস্যুমূক্ত সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ চার বনদস্যু আটক! - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দস্যুমূক্ত সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ চার বনদস্যু আটক!

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে চার বনদস্যুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে বাগেরহাট জেলা গোয়েন্দা ও মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছে একটি ওয়ান সুটার, একটি একনালা বন্দুক, রামদা, লোহার হাতুড়ি, সাতটি সীসার কার্তুজ, টেপ ও গামছা পেয়েছে পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক এই তথ্য জানান।

আটক চার বনদস্যু হলো- মোঃ ফজলু শেখ (৪২), মজনু শেখ (৩০), শাহাদাৎ মোড়ল (৪০) ও ফয়সাল শেখ (৩২)। এদের সবার বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ সুপার আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি সুরেশ চন্দ্র হালদার ও মোংলা থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের শ্যালা নদীতে অভিযান চালানো হয়। এসময় শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে কাঠের নৌকা এবং অস্ত্রসহ এসব দস্যুদের আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar