1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভুয়া কোম্পানিতে চাকরির প্রলোভনে প্রতারিত ১২৩জন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ভুয়া কোম্পানিতে চাকরির প্রলোভনে প্রতারিত ১২৩জন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে অর্কিড মার্কেটিং কোম্পানী নামের একটি ভুয়া প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ১২৩জনের কাজ থেকে ১,৫৭০/= টাকা হারে জামানত গ্রহণ করে তাদেরকে নিয়োগ দিয়ে দুই মাস কাজ করিয়ে তাদের বেতনভাতা না দিয়ে কোম্পনিটি লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শতাধিক নারী ও পুরুষ চাকুরিরত যুবক-যুবতীরা নওয়াপাড়ার ক্লিনিকপাড়ার মহলদার ভবনে অবস্থিত অর্কিড মার্কেটিং অফিসের সামনে দাঁড়িয়ে আহাজারি করেন। এসময় তারা জানান, এই ভুয়া কোম্পানির চেয়ারম্যান পরিচয়দানকারী মো. মাহবুবুর রহমান নামের ব্যক্তিটি আমাদের ১২৩জনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর আমাদের সাথে প্রতারণা করেছে। তাছাড়া দুই মাস কাজ করিয়ে আমাদের বেতনভাতা না দিয়ে অফিস বন্ধ করে পালিয়েছে।

কোম্পানিতে চাকুরি করা খুলনার জেনারেল ম্যানেজার মো. মেহেদী হাসান মোবাইল ফোনে জানান, বিষয়টি নিয়ে আমি থানায় মামলা করতে এসেছি।

সরেজমিনে অফিসটিতে গিয়ে দেখা যায়, অফিসটি তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। অর্কিড মার্কেটিং কোম্পানির চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল ফোন ০১৯৩৫-৮২৫০৮১ ও ০১৭৮০-৩৫০২২৩ নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar