ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শরণার্থী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৩জন মারা গেছেন। ২৭ জনের মরদেহ ক্রোটোন প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্ট স্টেকাতো ডি কুট্রোর তীরে ভেসে এসেছে এবং আরও তিনজনের মরদেহ সাগরে পাওয়া গেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইতালির দমকল বাহিনী বিভাগ টেলিগ্রামে লিখেছে, অভিবাসীদের মধ্যে বেশ কিছু মৃতের খবর পাওয়া গেছে, তবে প্রায় ৪০ জন বেঁচে আছে। অ্যাডনক্রোনোস নিউজ এজেন্সি জানায়, নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল এবং প্রায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শরণার্থীদের নিয়ে আসা জাহাজটি খারাপ আবহাওয়ার পাথরের সঙ্গে ধাক্কা লাগে। ইতালীয় উপকূলরক্ষী, পুলিশ বাহিনী ও দমকলবাহিনী ঘটনাস্থলে থাকায় তাদের মন্তব্যে পাওয়া যায়নি। বিবিসি