1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতের ওড়িশায় সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ভারতের ওড়িশায় সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৮ জন খবরটি পড়েছেন

ভারতের ওড়িশায় সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। মৃতরা সবাই বসিরহাটের মাটিয়া থানার ধান‍্যকুড়িয়া বাসিন্দা এবং পেশায় শ্রমিক বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সুত্রে খবর, ওই গ্রামের সাতজনই কাজের সূত্রে ওড়িশায় গিয়েছিল। শুক্রবার বিকেলে একসঙ্গে ওই সাত শ্রমিক একটি গাড়িতে করে প্রতিবেশী ওই রাজ্যের দিকে রওনা হয়। সে রাজ্যের একটি পোলট্রি ফার্মে কাজের জন্যেই তাদের ওডিশাতে যাওয়া হয় বলে খবর। আর সেই যাওয়ার পথেই ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা থানার চণ্ডীপুরে জাতীয় সড়কে একটিও ডাম্পার তাদের গাড়িতে ধাক্কা মারে বলে খবর পাওয়া যায়। রাস্তার পাশেই গাড়ি দাঁড় করিয়ে ওই সাত শ্রমিক বিশ্রাম নিচ্ছিলেন।

দুর্ঘটনার সময়ে গাড়িতেই ছিলেন ওই সাত শ্রমিক। ডাম্পারের আচমকা ধাক্কায় একেবারে দুমড়ে মুচড়ে যায় ওই গাড়িটি। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ওই সাত শ্রমিকের। 

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন। তারাই প্রথম উদ্ধারকাজে নামে বলে খবর। নিহতদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। নিহতরা হলেন, আমজাদ আলি সর্দার (২৮), জাহাঙ্গির সর্দার (৪০), করিম সর্দার (২৫), আমিরুল সর্দার (২৬), আরিফ সর্দার (২৬), টিঙ্কু সর্দার (৩০), সুরজ সর্দার (৪৯)।

সুরজ গাড়ির চালক ছিলেন। এই পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর সর্দারপাড়ায় পৌঁছতেই গোটা গ্রাম যেন শোকে পাথর হয়ে গিয়েছে। বুক ফাটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে বাড়িগুলি থেকে।

এক মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সংসার চালাতে পেটের টানে কাজে যাচ্ছিলেন ওই শ্রমিকরা। সামনে দোল। তাই হাতে টাকাকড়ির প্রয়োজন ছিল। ভিন রাজ্যে কাজ করে রোজ ৩০০ টাকা পাওয়া যায়। তাই কাজের সন্ধান পেতেই সেখানে কাজ করতে গিয়েছিলেন তারা। সেখানে তিনদিনের কাজ ছিল তাদের।

টানা তিনদিন একসঙ্গে কাজ করে ৯০০ টাকা নিয়ে ফেরার কথা ছিল তাদের। আগেও এভাবে কাজে গিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar