1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজনীতির মাঠ সব দলের জন্য উন্মুক্ত-স্বরাষ্ট্রমন্ত্রী - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

রাজনীতির মাঠ সব দলের জন্য উন্মুক্ত-স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৫৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজনীতির মাঠ সব দলের জন্য উন্মুক্ত। রাজনীতির মাঠ সবার জন্য উন্মুক্ত বলেই সব দল সভা-সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ বিশ্বাস করে না, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার। পেশিশক্তি-বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতেও বিশ্বাস করে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ সবসময়ই বিশ্বাস করে জনগণই তার মূল শক্তি। জনগণের ভোট-ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৪ মার্চ) দুপুর দুইটার দিকে যশোর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়ের ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৪তলা বিশিষ্ট আধুনিক পুলিশ সুপারের কার্যালয় ভবন নির্মাণ করা হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে। 
 এসময় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার যেভাবে সন্ত্রাসী কার্যক্রমকে দমন বা নিয়ন্ত্রণ করছে তা বিশ্বব্যাপী প্রশংসিত। আইনশৃঙ্খলা বাহিনী ও কমিউনিটি পুলিশের সদস্যদের সমন্বয়ে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ সফলভাবে দমন করেছি। পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করেছে সরকার। দেশের থানাগুলোকে পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar