1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তম কুমারের পা ধরে ক্ষমা চেয়েছিলেন অমিতাভ! - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

উত্তম কুমারের পা ধরে ক্ষমা চেয়েছিলেন অমিতাভ!

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

বিনোদন ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতীয় চলচ্চিত্রের দুই কিংবদন্তি—উত্তম কুমার ও অমিতাভ বচ্চন। একবার মহানায়কের সামনে নিজেকে সামলাতে না পেরে অমিতাভ পড়ে যান চরম বিব্রতকর অবস্থায়। বিষয়টি এতটাই তীব্র ছিল যে, শুটিং সেটে উত্তম কুমারের পা ধরে ক্ষমাও চাইতে হয়েছিল বলিউডের শাহেনশাহকে।

ঘটনাটি ঘটে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেশপ্রেমী’ ছবির শুটিং চলাকালীন। পরিচালনা করেন মনমোহন দেশাই। এ ছবির মহরত অনুষ্ঠানে প্রথমবার মুখোমুখি হন উত্তম কুমার ও অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন উত্তমের ছেলে গৌতমও। দেখা হতেই অমিতাভ প্রণাম করেন উত্তম কুমারকে এবং দু’জনের মধ্যে জমে দীর্ঘ আড্ডা।

ছবির প্রথম দিনের শুটিংয়ে উত্তম কুমার সময় মতো এসে নিজেকে প্রস্তুত রাখলেও, অমিতাভ পৌঁছাতে দেরি করেন প্রায় দুই ঘণ্টা। শুরুতেই ছিল দু’জনের যৌথ দৃশ্য। কিন্তু শট নেওয়ার সময় একাধিকবার সংলাপে ভুল করেন অমিতাভ। এতে বিরক্ত হয়ে উত্তম কুমার ফ্লোর ছেড়ে চলে যান মেকআপ রুমে।

পরিস্থিতি সামাল দিতে মেকআপ রুমে গিয়ে উত্তম কুমারের পা ধরে ক্ষমা চান অমিতাভ। তিনি বলেন, “আপনার মতো মহান অভিনেতার সামনে এসে নার্ভাস হয়ে গিয়েছিলাম। কখনোই আপনাকে টপকাতে পারব না।” উত্তম কুমার তাঁর কথায় মুগ্ধ হয়ে সব অভিমান ঝেড়ে ফেলেন এবং অমিতাভকে বুকে টেনে নেন।

তবে দুঃখজনকভাবে, ১৯৮০ সালে উত্তম কুমারের মৃত্যু ঘটে, ফলে মুক্তির সময় তিনি আর নিজের অভিনীত ছবি ‘দেশপ্রেমী’ দেখে যেতে পারেননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar