1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্রাহ্মণবাড়িয়ায় সুন্নী বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ৪ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ব্রাহ্মণবাড়িয়ায় সুন্নী বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ৪

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৬৯ জন খবরটি পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর শ্রীপুর ইসলামীয়া ফাজিল মাদরাসার প্রভাষক সুন্নী বক্তা শরীফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (৮ মার্চ) দুপুরে শহরের পৈরতলায় অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।

র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক জানান, গত ৫ মার্চ ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া বিজয়নগর উপজেলার চাউড়া দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আখাউড়ার রামধননগর এলাকার রেলক্রসিং এর উত্তর পাশে মামলার আসামিসহ অজ্ঞাতনামা অন্যরা তাকে আটক করে হত্যার উদ্দেশ্যে তার ওপর আক্রমণ করে তার জিহ্বা কেটে দেয়। এ ঘটনায় তার চাচা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা করেন। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এর পেক্ষিতে র‍্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে তথ্য-প্রযুক্তির সহায়তায় ৪ জনকে গ্রেপ্তার করে। তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar