1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভুট্টাক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ভুট্টাক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৮১ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (৮ মার্চ) দুপুর ৩টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইঁদুরপোতা মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফ সরদার (৫০) সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের শমসের সরদারের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান, ডিবি ও সিআইডি পুলিশের একটি টিম।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গত সোমবার রাতে চুয়াডাঙ্গা বড় বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে ইব্রাহিমপুরের দিকে আসেন আশরাফ। পরে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি তার পরিবার। আজ দুপুরে ইব্রাহিমপুর গ্রামের রেজাউল হোসেনের ভুট্টাক্ষেতের ভিতর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনা¯’লে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের আপন ভাগ্নে বিল্লাল হোসেন মরদেহটি আশরাফ সরদারের বলে নিশ্চিত করেন।

তিনি আরো জানান, মরদেহটি হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ভুট্টাক্ষেতে পড়ে ছিলো। ঘটনার দিন কয়েকজন যাত্রী নিয়ে তিনি ভালাইপুর এলাকার দিকে যেতে সদর থানা এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোনটিও নিয়ে গেছে তারা। আপাতত মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar