1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মন্দিরে পূজো দিতে গিয়ে কুপে পড়ে নিহত ৩৫ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

মন্দিরে পূজো দিতে গিয়ে কুপে পড়ে নিহত ৩৫

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩০৯ জন খবরটি পড়েছেন

ভারতের মধ্য প্রদেশে ইন্দোরের মন্দিরে পুজো দিতে এসে কূপে পড়া দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। রামনবমী উপলক্ষে বেশী ভিড় হয়েছিল মন্দিরে। মন্দির চত্বরের একটি কূপ স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভিড়ের চাপে সেটি ভেঙে যায়। তখনই হুড়মুড় করে ভিতরে পড়ে যান ৪০-৫০ জন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। কয়েক জনকে জীবিত উদ্ধার করা গেলেও এ পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ।

অভিযোগ উঠেছে, বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা কুয়োটির অবস্থা নিয়ে বহু দিন আগেই জানিয়ে ছিলেন ইন্দোর পুরসভাকে। দাবি করেছিলেন কুয়োটি বন্ধ করে দেওয়ার, কারণ সেটি বিপজ্জনক ভাবে ছিল।

স্থানীয়দের দাবি, তাদের কথায় গুরুত্ব দেওয়া হয়নি। ওই কুয়ো নিয়ে কোনো পদক্ষেপই করেনি পুরসভা। তা করলে আজকের এই বিপর্যয় এড়ানো যেত।
এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ইন্দোরের এ দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। হতাহত ও তাদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।’চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar