1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজের খতিবকে গুলি করে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজের খতিবকে গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৫২ জন খবরটি পড়েছেন

ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজের খতিবকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বত্তরা। দক্ষিণ-পূর্ব ইয়েমেনের শাবওয়া প্রদেশের বিহান শহরে ওই ঘটনা ঘটে।পার্সটুডে

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আনাতোলি বার্তা সংস্থার ওয়েব সাইট জানিয়েছে, ইয়েমেনের রিফর্ম পার্টির সদস্য শেখ আব্দুল্লাহ আলবানি গতকাল ঈদুল ফিতরের জামাত শেষে খুতবা দেন। খুতবা শেষে মুসল্লিদের উপস্থিতিতেই অজ্ঞাত বন্দুকধারী তাঁকে গুলি করে হত্যা করে। ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী  মুহাম্মদ কিরান এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

শেখ আবদুল্লাহ আলবানি ইয়েমেনের বৃহত্তম ইসলামী দল আল-ইসলাহ বা রিফর্ম পার্টির সদস্য হওয়ার পাশাপাশি বিহান শহরের জনস্বাস্থ্য ও জনসংখ্যা অধিদপ্তরের মহাপরিচালকও ছিলেন।

এই খবর সম্প্রচারের আগ পর্যন্ত কোনো দল বা গোষ্ঠি ওই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে নি। শাবওয়া প্রদেশ বর্তমানে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের নিয়ন্ত্রণে রয়েছে।ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি শাবওয়ার গভর্নর আওয়াদ আল-আওলাকির সঙ্গে ফোনে কথা বলেন। তিনি হত্যাকাণ্ডের মোটিফ স্পষ্ট করার পাশাপাশি খুনিদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় হাজির করার দাবি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar