1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘হিন্দু জন-আক্রোশ মোর্চা’র মিছিলে উস্কানিমূলক ভাষণ ও বিতর্কিত ধর্মীয় ইস্যু প্রচার - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

‘হিন্দু জন-আক্রোশ মোর্চা’র মিছিলে উস্কানিমূলক ভাষণ ও বিতর্কিত ধর্মীয় ইস্যু প্রচার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২৬৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

মহারাষ্ট্রে গত মাস ছয়েক সময়ের মধ্যে ‘হিন্দু জন-আক্রোশ মোর্চা’ নাম দিয়ে ৫০টিরও বেশি মিছিল হয়েছে, যেগুলি থেকে উস্কানিমূলক ভাষণ এবং বিতর্কিত ধর্মীয় ইস্যুগুলি তুলে ধরা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মিছিলগুলিতে কথিত ‘লাভ জিহাদ’, ‘ভূমি জিহাদ’, মুসলমানদের অর্থনৈতিক বয়কট ইত্যাদির মতো বিষয়গুলো নিয়ে আসা হচ্ছে।

বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতা কর্মীরা ‘সকল হিন্দু সমাজ’ নামের একটি সংগঠনের পতাকাতলে মিলিত হয়ে এইসব র‍্যালির আয়োজন করছেন।

রাজধানী মুম্বাই সহ মহারাষ্ট্রের বিভিন্ন ছোট বড় শহরে আয়োজিত মিছিলগুলোতে ভালই লোক সমাগম হচ্ছে।
এই র‍্যালিগুলিতে নেতা আর বক্তারা যেসব বিষয়ে কথা বলছেন, তার মধ্যে আছে তথাকথিত ‘লাভ জিহাদের’ প্রসঙ্গ।

বিশেষ করে হিন্দু নারী ও মুসলমান পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক এবং ‘ভূমি জিহাদ’ বা ফাঁকা জায়গায় মসজিদ তৈরির মতো ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে।

মুসলমানদের অর্থনৈতিকভাবে বয়কট করার আবেদনও করা হচ্ছে এসব র‍্যালি থেকে।

ছোটখাটো হিন্দুত্ববাদী সংগঠনের নেতা কর্মীদের বেশি সংখ্যায় দেখা গেলেও ক্ষমতাসীন বিজেপি ও শিবসেনা (শিণ্ডে গোষ্ঠী)-র কয়েকজন নেতা এবং কিছু জনপ্রতিনিধিদেরও এইসব র‍্যালিতে অংশ নিতে দেখা গেছে।

তবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন বিজেপি এবং শিবসেনা (শিণ্ডে গোষ্ঠী) নিজেদের এইসব র‍্যালি থেকে দূরে সরিয়ে রেখেছে।

বিভিন্ন সামাজিক সংগঠন এবং মুসলমান গোষ্ঠী হিন্দু জন-আক্রোশ মোর্চার এই সমাবেশ-মিছিলের সমালোচনা করছেন এই বলে যে এগুলো সামাজিক সৌহার্দ্যের পরিপন্থী।
এই র‍্যালিগুলিতে নেতা আর বক্তারা যেসব বিষয়ে কথা বলছেন, তার মধ্যে আছে তথাকথিত ‘লাভ জিহাদের’ প্রসঙ্গ।

বিশেষ করে হিন্দু নারী ও মুসলমান পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক এবং ‘ভূমি জিহাদ’ বা ফাঁকা জায়গায় মসজিদ তৈরির মতো ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে।

মুসলমানদের অর্থনৈতিকভাবে বয়কট করার আবেদনও করা হচ্ছে এসব র‍্যালি থেকে।

ছোটখাটো হিন্দুত্ববাদী সংগঠনের নেতা কর্মীদের বেশি সংখ্যায় দেখা গেলেও ক্ষমতাসীন বিজেপি ও শিবসেনা (শিণ্ডে গোষ্ঠী)-র কয়েকজন নেতা এবং কিছু জনপ্রতিনিধিদেরও এইসব র‍্যালিতে অংশ নিতে দেখা গেছে।

তবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন বিজেপি এবং শিবসেনা (শিণ্ডে গোষ্ঠী) নিজেদের এইসব র‍্যালি থেকে দূরে সরিয়ে রেখেছে।

বিভিন্ন সামাজিক সংগঠন এবং মুসলমান গোষ্ঠী হিন্দু জন-আক্রোশ মোর্চার এই সমাবেশ-মিছিলের সমালোচনা করছেন এই বলে যে এগুলো সামাজিক সৌহার্দ্যের পরিপন্থী। বিবিসি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar