1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গুপ্তচর বৃত্তির দায়ে কাতারে আটক ৮ ভারতীয়র মৃত্যুদণ্ড হতে পারে - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

গুপ্তচর বৃত্তির দায়ে কাতারে আটক ৮ ভারতীয়র মৃত্যুদণ্ড হতে পারে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৬৭ জন খবরটি পড়েছেন
ছবি--সংগৃহীত

ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে কাতারের কারাগারে কয়েক মাস ধরে আটক ৮ ভারতীয় নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। মিডিয়ার খবরে একথা বলা হয়। আল-জাজিরা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কাতারে কর্মরত এ ৮ ভারতীয় নৌবাহিনীর এ ৮ কর্মকর্তাকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে গত আগষ্ট মাসে আটক করা হয়। ভারত, পাকিস্তান, ইসরায়েল ও আরব দেশগুলোর সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

নয়া দিল্লী আটক নৌ সেনাদের সঙ্গে যোগাযোগ করার কন্সুলার সুবিধা পেয়েছে। তারা এদের মুক্তির চেষ্টা করছে। তবে কাতার জানিয়েছে যে, এসব সাবেক ভারতীয় নৌ কর্মকর্তা ইসরায়েলের কাছে কাতারের গোয়েন্দা তথ্য পাচার করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। ভারতের গণমাধ্যম দ্য প্রিন্ট একথা জানিয়েছে।
এসব ভারতীয় প্রথম দফা বিচারকাজ গত মার্চের শেষদিকে অনুষ্ঠিত হয় এবং আরেক দফা শূনানী চলতি মাসে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এরা দেহরা গ্লোবাল টেকনোলজি এন্ড কন্সাল্টিং সার্ভিসেসে এর সিনিয়র কর্মকর্তা। এই কোম্পানি রাডার ফাকি দিয়ে চলাচল করতে সক্ষম উচ্চ প্রযুক্তির ভারতীয় সাবমেরিন কর্মসূচীর বিষয়ে কাতারকে পরামর্শদাতার কাজ করতো।

পাকিস্তানি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল গত সপ্তাহে জানায়, কাতার এখন কোম্পানিটি কাজ বন্ধ করে দিয়েছে। এ কোম্পানিতে প্রায় ৭৫ জন ভারতীয় কাজ করতো। তাদের বেশিরভাগই ভারতীয় নৌবাহিনীর সাবেক সদস্য। মে মাসের মধ্যে তাদেরকে কাতার ছাড়তে হবে।
কাতার ২০২০ সালে ইতালি ভিত্তিক জাহাজ নির্মাতা কোম্পানি ফিনাকান্টিয়েন্টেরি এসপিএ’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। একটি নৌঘাঁটি স্থাপন ও নৌবহর ব্যবস্থাপনার অংশ হিসেবে এ স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু সমঝোতা স্মারকটি কার্যকর হয়নি। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar