1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে ২২ জন নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে ২২ জন নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে ২২ জন নিহত হয়েছে। ভারতের মধ্য প্রদেশে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩১ জন আহত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (৯ মে) খারগোনে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। খবর টাইমস অব ইন্ডিয়া।

তিনি জানান, ৫০ জন আরোহী নিয়ে বাসটি ইন্দোর যাচ্ছিল। যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা এলাকায় পৌঁছালে সেতুর ওপর থেকে পড়ে যায় সেটি। দুর্ঘটনাকবলিতদের উদ্ধারে জরুরি সেবাকর্মীদের পাশাপাশি কাজ করছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চার লাখ, গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের চিকিৎসার খরচও রাজ্য সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া নিহতদের পরিবারগুলোকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়।

এক টুইটে তারা জানিয়েছে, মধ্য প্রদেশের খারগোনে এলাকায় বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি করে। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar