পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরানকে খানকে গ্রেপ্তার বেআইনি বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আল কাদির ট্রাস্ট মামলায় তাকে দ্রুত ছেড়ে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। খবর জিও নিউজের
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এর আগে সুপ্রিম কোর্ট ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন। পরে ইমরান খানকে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়।
এর আগে সুপ্রিম কোর্ট ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন। পরে ইমরান খানকে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়।
ইমরান খানকে আদালত প্রাঙ্গন থেকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে পাকিস্তানের বিচাবিভাগের সম্মানহানি ঘটেছে। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। তার এমন মন্তব্যের পরই ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়।
ইমরান খানের গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করা হয়। এতে শুনানির জন্য প্রধান বিচারপতিসহ তিন সদস্যের একটি বেঞ্চ গঠন করা হয়। ওই তিন সদস্যের বেঞ্চে রয়েছে বিচারপতি আতাহার মিনাল্লাহ এবং বিচারপতি মুহাম্মাদ আলী। শুনানি শেষে প্রধান বিচারপতি ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ এবং তাকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
দুই মামলার জামিন নিতে গিয়ে গত ৯ মে গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।