1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কটকায় অবরোধ চলাকালীন ৪ টি ট্রলারসহ ২৪ জেলে আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

কটকায় অবরোধ চলাকালীন ৪ টি ট্রলারসহ ২৪ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২১৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকায় অবরোধ চলাকালীন অভয়ারণ্যে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে ৪টি ট্রলারসহ ২৪ জেলে আটক হয়েছে। বৃহস্পতিবার ( ১জুন) ভোরে এ ঘটনা ঘটে।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনরক্ষীরা বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বনের কটকা অভয়ারণ্য এলাকায় অভিযান চালায়। এ সময় সুন্দরবনে জেলেদের মাছ শিকার নিষিদ্ধ কালীন সময় চলছে। এর মধ্যেই খালে অবৈধভাবে মাছ ধরারত অবস্থায় ৪টি ট্রলারসহ ২৪ জন জেলেকে আটক করে বনরক্ষীরা। এসময় জেলেদের কবল থেকে ১২টি নিষিদ্ধ বেহুন্দি জাল ও কিছু মাছ জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের ছগির হাওলাদার, ফয়সাল হাওলাদার, ইসমাইল গাজী, সেন্টু সাজ্জাল,আঃ রহিম তপু, জাহাঙ্গীর খান,জয়নাল হাওলাদার, জামাল হাওলাদার, মুছা মাদবর ও হাসান গাজীর বর্তমাণে সুন্দরবনে তিন মাসের জন্য সকল প্রকার মাছ শিকার ও পর্যটক প্রবেশ বন্ধের নিষেধাজ্ঞা জারী রয়েছে। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য গত ২০ মে থেকে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সুন্দরবনে জেলেদের মাছ ধরা ও প্রবেশ নিষিদ্ধ আছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, সুন্দরবনের কটকায় অবৈধভাবে মাছ শিকার করায় আটক ২৪ জেলে আটক করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar