1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গর্ত থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

গর্ত থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কু‌ড়িগ্রাম সদ‌রের বেলগাছা ইউ‌নিয়‌ন থে‌কে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রের মর‌দেহ একটি গর্ত থেকে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ ঘটনায় অ‌ভিযুক্ত এক কি‌শোর‌কে আটক ক‌রে‌ থানায় নেওয়া হ‌য়ে‌ছে।

বুধবার (৭ জুন) ভো‌রে ওই ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডের বেলগাছা গ্রামে এ ঘটনা ঘ‌টে।

নিহত শিশুর নাম সি‌মিত চন্দ্র (১২)। সে ওই গ্রা‌মের মা‌নিক চন্দ্র ড্রাইভা‌রের ছে‌লে। অ‌ভিযুক্ত কি‌শো‌র (১৬) একই গ্রা‌মের প্রদীপ‌ চন্দ্রের (দ‌র্জি) ছে‌লে। এ ঘটনায় অ‌ভিযুক্ত কি‌শোরের বড় ভাই ও বাবা‌কে থানায় নিরাপত্তা হেফাজতে নি‌য়ে‌ছে পু‌লিশ।

বুধবার (৭ জুন) সকালে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি-তদন্ত) এম আর সাঈদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। রা‌তে ধর্মীও অনুষ্ঠা‌ন থে‌কে ফেরার প‌থে এই হত‌্যাকান্ড হ‌য়েছে বলে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রা‌তে স্থানীয় হিন্দু সম্প্রদা‌য়ের গীতা সংঘ অনুষ্ঠান দেখ‌তে যায় সি‌মিত ও তার বড় ভাই। সি‌মিত‌কে অনুষ্ঠানস্থ‌লে রে‌খে বা‌ড়ি‌তে ফে‌রে তার বড় ভাই। প‌রে অনুষ্ঠা‌ন থে‌কে ফেরার প‌থে সি‌মিতের সা‌থে অ‌ভিযুক্ত কি‌শো‌রের কথা কাটাকা‌টি হয়। এ ঘটনায় সি‌মিত‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা ক‌রে ওই কি‌শোর‌। প‌রে তা‌দের এক‌টি প‌রিত‌্যাক্ত বা‌ড়ি‌র পেছ‌নের গ‌র্তে সি‌মি‌তের মর‌দেহ পু‌তে রা‌খে। অনুষ্ঠান শে‌ষে সি‌মিত বা‌ড়ি‌তে না ফির‌লে স্বজনরা তার খোঁ‌জে বের হয়। তারা এ বিষ‌য়ে কি‌শোরকে জিজ্ঞাসা কর‌লে সে অসংলগ্ন আচরণ ক‌রে। প‌রে তার বাবা প্রদীপ চন্দ্র তা‌দের প‌রিত‌্যাক্ত বা‌ড়ির পেছ‌নের এক‌টি গ‌র্তে সি‌মি‌তের মর‌দেহ দে‌খি‌য়ে দেন। বুধবার ভো‌রে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার ক‌রে।

আটক কি‌শো‌রের স্বীকা‌রো‌ক্তিতে সদর থানার ও‌সি-তদন্ত এম আর সাঈদ ব‌লেন, অ‌ভিযুক্ত কি‌শোরের সা‌থে এক‌টি মে‌য়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মে‌য়ে‌টির অন‌্যত্র বি‌য়ে হ‌য়ে গে‌ছে। এ নি‌য়ে সি‌মিতসহ অ‌নে‌কেই ওই কি‌শো‌রকে খোঁচা দিত। গত রা‌তে সি‌মিত ওই কি‌শো‌রের সা‌থে এ নি‌য়ে আবারও খোঁচা দি‌লে ‌সে সি‌মিতের গলা চেপে ধরে পরে শ্বাসরোধ হ‌য়ে শিশু‌টি মারা যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি-তদন্ত) এম আর সাঈদ ব‌লেন, অ‌ভিযুক্ত কি‌শোর প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে ঘটনা স্বীকার ক‌রে‌ছে। মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য পাঠা‌নো হ‌চ্ছে।

নিহত স্কুল ছাত্র সিমিত

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar