1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন। পটুয়াখালীর মির্জাগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ইউনুস ফরাজী(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৯ টায় বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কের উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কিসমত ছেলাবুনিয়া গ্রামে পুরাতন বোর্ড ঘরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস ফরাজী ওই গ্রামের মৃত্যুর সয়জুদ্দিন ফরাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার সময় মৃত ইউনুস ফরাজী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দক্ষিণ দিক থেকে আসা একটি প্লাটিনা মোটরসাইকেল আরোহী নিরব শিকদার(১৫) বেপরোয়া গতিতে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন ।পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল আরোহী নীরবও আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মোটরসাইকেল আরোহী নিরব শিকদার উত্তর সুবিদখালী গ্রামের প্রবাসী দুলাল শিকদারের ছেলে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar