1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সাংবাদিককে ওপর হামলার ঘটনায় ৭জনের বিরুদ্ধে মামলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

শ্যামনগরে সাংবাদিককে ওপর হামলার ঘটনায় ৭জনের বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৫৪ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘ দিন বন্ধ থাকার পর পুনরায় যমুনা নদী খননের কাজ শুরু হলে, অবৈধ স্থাপনা উচ্ছেদ এর সময় ভিডিও ও ছবি তোলায় সাংবাদিক মারুফ হোসেন মিলনের ওপর হামলা করে অবৈধ দোকান মালিক সহ কয়েক জন এ ঘটনায় ৭জন এর বিরুদ্ধে মামলা হয়েছে।

৬ জুন আহত সাংবাদিকের মাতা দেলোওয়ারা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।

মামলা আসামীরা হলেন, নকিপুর গ্রামের মোকছেদ আলী গাজীর পুত্র রহমত আলী, গোপালপুর গ্রামের মৃত মেঘনাথ গাইনের পুত্র মলয় কুমার গাইন ঝন্টু, দেবালয় গ্রামের সুধীর মন্ডলের পুত্র জয়দেব, রবিউল ইসলামের পুত্র সেলিম হোসেন, ভেটখালী গ্রামের হরেন নিগরের পুত্র শ্যামল নিগর, আটুলিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তারের পুত্র মিন্টু গাজী ও মানিকপুর গ্রামের বারিক গাজীর পুত্র নাজিম গাজী।

মামলা সূত্রে জানা গেছে, সাংবাদিক মারুফ হোসেন মিলন দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি হওয়ায় বিভিন্ন সময়ে স্থানীয় ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিল। সম্প্রতি যমুনা নদী খননের জন্য অবৈধ উচ্ছেদ শুরু করে প্রশাসন। ৬ জুন সাংবাদিক মারুফ হোসেন মিলন রিপোর্ট করার জন্য উচ্ছেদের তথ্য ও ছবি সংগ্রহ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে রহমত আলীর নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরাসহ আরো৪/৫ অজ্ঞাত ব্যক্তি সাংবাদিক মারুফ হোসেন মিলনের উপর হামলা করে। এসময় সাংবাদিক মারুফ হোসেন মিলনকে পিটিয়ে গুরুতর জখম করে। তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাদের কাছ থেকে মারুফ হোসেন মিলনকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, সাংবাদিক এর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এবং খুব দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে। মামলা নং ১৭।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar