1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-২, চালক গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-২, চালক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৫২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ভ্যান ও ব‌্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিকশার মুখোমুখি সংঘ‌র্ষে এক নারীসহ ২ ব‌্যক্তি নিহত ও ৪ জন আহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (৪ জুলাই) উপ‌জেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজারের কা‌ছে রাজারহাট- নাজিমখাঁন সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত ব‌্যক্তিরা হ‌লেন সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫) । নিহত সিরাজু‌ল উ‌লিপুর উপ‌জেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রা‌মের আব্দুল গফফার আলীর ছে‌লে এবং সে‌লিনা বেগম রাজারহাট উপ‌জেলার রাঘব ঝা‌ড়িঝাড় গ্রা‌মের শ‌হিদুল ইসলা‌মের স্ত্রী।

আহত অপর ৪ ব‌্যক্তি হ‌লেন,গোলজার হোসেন (৫০), আমিনুল ইসলাম (৪০), হাবিবুর রহমান (৪০) ও সিনহা (০৯)। এ‌দের ম‌ধ্যে সিনহা রাজারহাট উপ‌জেলার বা‌সিন্দা। অপর তিনজন উ‌লিপুর উপ‌জেলার বা‌সিন্দা।

পু‌লিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দি‌কে মি‌লেরপাড় বাজা‌রের কা‌ছে রাজারহাট-না‌জিমখাঁন সড়‌কে না‌জিমখাঁনগামী এক‌টি পিকআপের সা‌থে রাজারহাটগামী এক‌টি যাত্রীবাহী অ‌টো‌রিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে অ‌টো‌রিকশার চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তা‌দের উদ্ধার ক‌রে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ‌সেখা‌নে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত অপর ৫ যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়। পথিমধ্যে সে‌লিনা বেগম মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)
আব্দুল্লাহিল জামান এসব তথ্য নিশ্চিত করে জানান,পিকআপ ও অ‌টো‌রিকশা থানায় নেওয়া হ‌য়ে‌ছে। পিকআ‌পের চালক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে । এ ঘটনায় আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar