1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় সাবেক সেনা সদস্যের দোকান ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

দেবহাটায় সাবেক সেনা সদস্যের দোকান ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৪২ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটার কুলিয়ায় সাবেক সেনা সদস্যের দোকানে কোম্পানির এসআর কর্তৃক ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবিষয়ে ঐ দোকানের মালিক উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মুত আব্দুল মজিদ সরদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মহিউদ্দিন আহম্মেদ লাল্টু বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ মতে জানা গেছে, দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের সাগর হোসেন স্প্রাইট ও কোকাকোলা পানীয় কোম্পানিতে এসআর হিসেবে চাকরি করেছেন। বাদীর কুলিয়া বাজারে লাল্টু পরিবহন কাউন্টার ভ্যারাইটিজ নামে একটি দোকান আছে। উক্ত দোকানটি বাদীর ছেলে সিফাত পরিচালনা করে। বিবাদী সাগরের নিকট থেকে গত কয়েকমাস আগে তাদের দোকানে স্প্রাইট ও কোকাকোলা পানীয় ক্রয় করা হয়। কোম্পানির নিয়মানুযায়ী অবিক্রিত মাল দোকানদারের নিকট থেকে ফেরত নিয়ে নতুন মাল ডেলিভারি দেয়ার নিয়ম আছে। শনিবার দুপুরে উক্ত এসআর সাগর তাদের দোকানে আসলে তাদের অবিক্রিত কিছু মাল ফেরত নেয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু সে মাল ফেরত নেবেনা বলে জানালে বাদীর ছেলে সিফাতের সাথে এসআর সাগরের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সাগর সিফাতকে মারতে উদ্যত হলে সিফাত বাধা দেয়। কিন্তু সাগর ক্ষিপ্ত হয়ে সিফাতকে মারপিট করতে থাকে। সিফাত তখন মোবাইল ফোনে তার পিতা (বাদী) কে জানালে সাগর দোকান থেকে চলে যাওয়ার সময় নগদ ৯৫ হাজার টাকা ক্যাশবাক্স থেকে নিয়ে চলে যায়। এবিষটি অন্যখাতে প্রবাহিত করলে সাগর নানারকম ফন্দিফিকির আটছে বলে জানা গেছে।

এবিষয়ে সাবেক সেনা সদস্য মহিউদ্দিন আহম্মেদ লাল্টু বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar