বাঘারপাড়া প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জের’ ধরে এক যুবলীগ কর্মীর উপর হামলা করার অভিযোগ উঠেছে। মারপিট করে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে থেতলে দিয়েছে একদল হামলাকারী।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার সকালে ইন্দ্রা বাজারের পাশ্বে মাছের ঘেরে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মনিরুজ্জামান (রিপন)
তিনি রায়পুর ইউনিয়নের সদুল্যাপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ।
বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
রিপনের ভাই আজিজুর রহমান লিটন জানিয়েছে, পূর্ব শত্রুতার জের’ ধরে এলাকার মহাসিন, মাহমুদ, আবুবক্কার , সৌরভ ও ইউছুপ একত্রিত হয়ে অতর্কিতভাবে আমার ভাইয়ের উপর হামলা করে। এসময় হাতুড়ি ও রডের আঘাতে মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া হাসপাতালে ভর্তি করি । পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো জানিয়েছেন, হামলাকারীরা এর আগেও কয়েকবার হামলা করেছে, সে বিষয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছিলো।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান , অভিযোগ পেয়েছি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।