1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জীবননগরে ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

জীবননগরে ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকচাপায় ৩য় শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ জুলাই) কন্দর্পপুর স্কুলের সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহত স্কুলছাত্রী হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর স্কুলপাড়ার বকুল উদ্দীনের কন্যা আয়েশা খাতুন (৯) এবং সে কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, জীবননগর থেকে হাসাদাহ যাওয়ার অভিমুখে বেপরোয়া দ্রুতগামী একটি ট্রাক (চুয়াডাঙ্গা ট ১১-০৭৫২) হাসাদাহ কন্দর্পপুর স্কুলের সামনে একটি শিশু মেয়েকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্কুল ছাত্রী আয়েশার মৃত্যু হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আশরাফুল ইসলাম শ্যামল জানান, স্কুল ছাত্রী আয়েশার অকাল মৃত্যুতে গোটা এলাকায় এখন নেমে এসেছে শোকের ছায়া। তিনি জানান, এলাকাবাসী ধাওয়া করে ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘাতক ট্রাকটি কেডিকে ইউনিয়নের তৃপ্তি এগ্রো ফুডের। যার স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আকুল মিয়া।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, জীবননগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। এবং ঘটনাস্থলে এসআই গোপাল থেকে মরদেহের রির্পোট করেন। ঘাতক ট্রাকটি আটক করা হলে ও তার ড্রাইভারকে আটক করা যায়নি। এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar