1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হয়ে যাব-লালু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হয়ে যাব-লালু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৭২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

এখনও বিয়ে করেননি রাহুল গান্ধী। কবে তিনি বিয়ে করবেন সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। রাজনীতির বাগ্‌যুগ্ধের মধ্যেই বার বার বিয়ে নিয়ে নানা জনের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তবে এবার তার বিয়ে নিয়ে স্বয়ং মা সোনিয়া গান্ধীর কাছেই জবাব চাইলেন হরিয়ানার এক নারী কৃষক। সম্প্রতি দিল্লিতে সোনিয়ার বাড়িতে গিয়েছিলেন হরিয়ানার সোনিপতের নারী কৃষকরা। সেখানে তাদের সঙ্গে দেখা করেছেন সোনিয়া, রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধী। সেই সাক্ষাতের নানা টুকরো টুকরো মুহূর্তে ক্যামেরাবন্দি করা হয়েছে।
ভিডিওতে সোনিয়া গান্ধীর পাশে বসে রাহুলের বিয়ের প্রসঙ্গ টানেন এক নারী কৃষক। প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন সোনিয়া। তার জবাব, ‘‘আপনারা পাত্রী দেখুন না!’’ সোনিয়ার এ কথা শুনে সেই সময় অন্য নারীরা হেসে ফেলেন। কিছুটা দূরে বসা রাহুলের মুখেও তখন লাজুক হাসি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৫৩ বছর বয়সেও ‘বিয়ে কবে করছেন’ প্রশ্ন বার বারই শুনতে হয় রাহুলকে। গত মাসে পটনায় বিরোধীদের বৈঠকে রাজনৈতিক আলোচনার মধ্যে আচমকাই রাহুলকে বিয়ের পরামর্শ দেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। লালুর কথা শুনে তখন বিরোধীদের বৈঠকের গুরুগম্ভীর পরিবেশ এক লহমায় বদলে যায়।

রাহুলের উদ্দেশে লালু বলেন, ‘‘রাহুলজি এ বার বিয়েটা করেই ফেলুন। এখনও বিয়ের বয়স খুব বেশি পেরোয়নি। আমার কথা শুনুন। বিয়েটা করে নিন।’’ এতেই থামেননি প্রবীণ নেতা। তিনি আরও বলেছিলেন, “আপনার মা আমাকে বলেছিলেন, আপনি তার কথা শোনেন না। বিয়ের জন্য উনি আমাকেই রাজি করাতে বলেছিলেন আপনাকে। আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হয়ে যাব।’’

রাহুলের বিয়ে নিয়ে মাঝেমধ্যেই আলোচনা চলে। ‘ভারত জোড়ো যাত্রা’র সময়ও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রাহুলকে। সব সময়ই এই প্রশ্ন শুনে হেসেছেন রাহুল। আবার কখনও বলেছেন, তার জীবনে ‘বিশেষ কেউ নেই।’ কেমন পাত্রী পছন্দ, সে নিয়েও অতীতে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ। বলেছিলেন, ‘‘মনের মতো পাত্রী পেলেই বিয়ে করব।’’
হরিয়ানার নারী কৃষকদের সঙ্গে কাটানো মুহূর্তের কথা নিজেই টুইট করেছেন রাহুল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar