1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২০৯ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষনের ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মামলা দায়েরের পরপরই দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে রাজিব হোসেন (৩২) নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত রাজিব হোসেন দেবহাটা উপজেলার সখীপুর গ্ৰামের পাঁচপোতা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

শনিবার (২৯ জুলাই) রাতে ভিকটিম তরুনী মেহেরপুর জেলার সদর থানার নতুন মদনাডাঙ্গা গ্রামের শের আলী মন্ডলের মেয়ে (২৪) বাদি হয়ে লম্পট রাজিবকে আসামী করে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা (নং-১৪) দায়ের করে।

মামলার বিবরন সূত্রে জানা গেছে, ভিকটিমের সাথে আসামীর টিকটকের সূত্র ধরে পরিচয় হয়। পরিচয় পরবর্তী ভিকটিমকে ধৃত আসামী মেহেরপুর থেকে তার পাঁচপোতাস্থ বাড়ির পাশে একটি পরিত্যক্ত ক্লাব ঘরে নিয়ে ঘটনার রাতে বিয়ের প্রলোভনে ধর্ষন করে। পরেরদিন সকালে ভিকটিমকে সাতক্ষীরাস্থ মন্টু মিয়ার বাগানবাড়িতে নিয়ে একা রেখে চলে আসে। দীর্ঘক্ষন অপেক্ষার পরে মেয়েটি কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মামলার আসামী রাজিব হোসেন বিবাহিত। এছাড়া বাড়িতে তার তিনটি স্ত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে একাধিক মেয়েকে প্রেমের জালে ফেলে তাদের সাথে শারিরীক সম্পর্ক স্থাপনসহ প্রতারণা করে আসছিলো। গত বৃহষ্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাতে মেহেরপুর সদরের বাসিন্দা ওই ভিকটিম তরুনীকে বিয়ের প্রলোভনে এলাকায় ডেকে স্থানীয় একটি পরিত্যক্ত ক্লাবে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে দেবহাটা থানায় মামলা দায়ের করলে ধর্ষক রাজিব হোসেনকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।

গ্রেপ্তার পরবর্তী ধর্ষক রাজিবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি বাবুল আক্তার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar