1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাকিস্তানে রাজনৈতিক দলের অনুষ্ঠানে বিস্ফোরণে নিহত ৩৫ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

পাকিস্তানে রাজনৈতিক দলের অনুষ্ঠানে বিস্ফোরণে নিহত ৩৫

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৭০ জন খবরটি পড়েছেন

রোববার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে খার বাজাউর জেলার তেহসিল জেলায় জামিয়াত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের কনভেনশনে এই বিস্ফোরণ ঘটে। আহত হয়েছেন দুইশতাধিক মানুষ। কে বা কারা এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ডন/বিবিসি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাজাউর জেলার জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তা সাদ খান বিস্ফোরণে হতাহতের বিষয়টি জানিয়ে বলেছেন, জেইউআই-এফ দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশওয়ার ও তিমারগেরায় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনাস্থল থেকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনায় স্থানীয় একজন সাংবাদিকও আহত হয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজনকে দেখা গেছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রাখেন।

জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ পাকিস্তানের জিও নিউজকে বলেছেন, এই সম্মেলনে তাঁরও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ।’ এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হাফিজ হামদুল্লাহ। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar