1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মস্কোয় আবারও ড্রোন হামলা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

মস্কোয় আবারও ড্রোন হামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২০৭ জন খবরটি পড়েছেন

রাশিয়ার রাজধানী মস্কোর একটি আকাশচুম্বী ভবনে মঙ্গলবার রাতে আবারও ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। ওই ভবনে রবিবারও একই ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় রুশ মেয়র সের্গেই সোবানিয়ান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেয়র সোবানিয়ান মঙ্গলবার (১ আগস্ট) রাত ৩টা ৪০-এ টেলিগ্রামে জানান, রাতে কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। একটি মস্কোভা সিটি কমপ্লেক্সে আঘাত হানে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, বহুতল ভবনটির ২১ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। মস্কোয় সবশেষ ড্রোন হামলায় বরাবরের মতো ইউক্রেনকেই দায়ী করে বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।

ভবনটির ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানান মেয়র।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মস্কো অঞ্চলে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থায় দুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। অবাসিক নয় এমন জায়গায় পড়েছে একটি ড্রোন।

এসব ঘটনায় রবিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় যুদ্ধ ফিরে যাচ্ছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে রুশ ভূখণ্ডে হামলা ছিল অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও ন্যায়সংগত।

গত কয়েক মাসে মস্কো ও ক্রিমিয়ার প্রাণকেন্দ্রে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বিশেষ করে মস্কোর বহুতল ভবনে ড্রোন বিস্ফোরণ নিয়মিত ঘটনা। জেলেনস্কি এতদিন বলে আসছিলেন, তার বাহিনী কখনও রুশ ভূখণ্ড হামলা চালাবে না। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার যেসব সেনা যুদ্ধ করছে তাদের উৎখাত করাই প্রধান লক্ষ্য।

সূত্র: বিবিসি, আরটি, তাস/বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar