দেবহাটা প্রতিনিধি। দেবহাটা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ২ জন এবং ওয়ারেন্টমূলে ১ আসামীসহ সর্বমোট ৩ জন গ্রেফতার হয়েছে। আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বিশেষ অভিযানে ইং ৩ রা আগষ্ট এসআই গোলাম আযম, এসআই শোভন দাশ, এসআই শফিকুল ইসলাম ও এএসআই আব্দুর রহিম গাজী সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং- ০৩ , ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের বিস্ফোরক উপাদানাবলী আইনের। দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্যার ছেলে ইলিয়াছ হোসেন (৫৫), পুষ্পকাটি গ্রামের মৃত রহিল উদ্দিন সরদারের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেন এবং একই তারিখ ০৩/০৮/২৩ ইং এএসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা থেকে সিআর ৮৯/২৩ দেব), ধারা-এনআই এ্যাক্ট এর আসামী পারুলিয়া গ্রামের কিশোরী দত্তের ছেলে সুরেশ দত্তকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-০৩/০৮/২৩ ইং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।