দেবহাটা প্রতিনিধি।। প্রতিপক্ষদের দ্বারা মিথ্যা মামলা, বিভিন্নরকম হুমকি ও নানাভাবে হয়রানিতে অসহায় অবস্থায় দিনযাপন করছে এক অসহায় মহিলা ও তার পরিবার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রতিপক্ষদের হাতে মারপিটে তার স্বামী অসুস্থ ও মিথ্যা মামলায় ছেলে কারাগারে থাকায় অসহায় মহিলা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন সহযোগীতার আশায়। কিন্তু প্রতিপক্ষ ঐ গ্রুপটি ক্ষমতাবান ও প্রভাবশালী হওয়ায় মহিলাটি আশানুরুপ সহযোগীতা পাচ্ছেননা বলে জানিয়েছেন।
ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের পিয়ার আলী মোড়লের স্ত্রী ময়না বেগম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে তার স্বামীকে মারপিট করায় তার স্বামী বাদী হয়ে তাদের বাড়ির পাশ্ববর্তী মৃত বাবুর আলী গাজীর ছেলে জিয়াদ আলী গাজী, জিয়াদ আলী গাজীর ছেলে গালিব গাজী, আব্দুল মজিদ গাজীর দুই ছেলে সাজিদ ও রিপন, মৃত বাবুর আলী গাজীর ছেলে আব্দুর রশিদের বিরুদ্ধে সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত নং-০২ এ গত ২৮/৬/২২ ইং তারিখে সিআর- ৩৮৬/২২ নং মামলা দায়ের করেন। এছাড়া ময়না বেগম কালীগজ্ঞ থানায় গত ২৫/০৬/২২ ইং তারিখে ১৩০২ নং সাধারন ডাইরি করেন।
মামলাটি পুলিশী তদন্ত রিপোর্টে আসামীদের বিরুদ্ধে দোষী হিসেবে প্রমানিত হলে আসামীরা প্রতিশোধ পরায়ন হয়ে একেক পর এক মিথ্যা মামলা দিয়ে ময়না পারভিন ও তার পরিবারের সদস্যদেরকে হয়রানি করছে। যার কারনে আসামী জিয়াদ আলী গাজী বাদী হয়ে ইং ১৮-৭-২২ তারিখে তার স্বামী ও ছেলেসহ বিভিন্ন আত্মীয়স্বজনের নামে আদালতে সিআর- ৪২৪/২২ নং মিথ্যা মামলা করে।
এরপরে হামিদ গাজীর ছোট সাড়ে ৪ বছরের বাচ্চা ছেলে খেলা করতে গিয়ে পড়ে যেয়ে হাত ভেঙ্গে গেলে সেটাকে মিথ্যাভাবে ঘটনা সাজিয়ে গত ২৬-০২-২৩ ইং তারিখে জিয়াদের ভাই হামিদ গাজী বাদী হয়ে আদালতে সিআর- ১৬৭/২৩ নং আরো একটি মিথ্যা মামলা দায়ের করে। এভাবে তাদের মিথ্যা মামলায় ময়নার ছেলেটি বর্তমানে কারাগারে আছে। অর্থনৈতিক অস্বচ্ছলতার কারনে এবং প্রতিপক্ষের মারপিটে ময়নার স্বামী আহত থাকায় বর্তমানে অসহায় ও মানবেতর জীবনযাপন করছে ময়নার পরিবার।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিশ মিমাংসার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে চাইলেও প্রতিপক্ষরা চেয়ারম্যানকে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বর্তমানে অসহায় মহিলা ময়না বেগম তাদের অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।