1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইমরান খানের ৩ বছরের জেল,অতঃপর গ্রেফতার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ইমরান খানের ৩ বছরের জেল,অতঃপর গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৮৬ জন খবরটি পড়েছেন

অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রির দায়ে পাকিস্তানের ইসলামাবাদের একটি আদালত শনিবার(৫ আগস্ট) পিটিআই প্রধান ইমরান খানকে অভিযুক্ত করে তিন বছরের সাজা ঘোষণার পর লাহোরে জামান পার্কস্থ বাসা থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিন মাসের মধ্যে শনিবার ইমরান খান দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন। এর আগে গত ৯ মে তিনি গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তানজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল। সেসময় সেনা সদর দফতরও হামলার শিকার হয়েছিল। তবে এবার গ্রেপ্তারের পর কোন ধরণের সহিংস ঘটনা ঘটে নি।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে বিদেশ সফরকালে প্রাপ্ত উপহার সামগ্রী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৪ কোটি রুপিতে(৪লাখ ৯৭ হাজার ৫শ ডলার) বিক্রি করেন।
লাহোরের পুলিশ প্রধান বিলাল সিদ্দিক খামিয়ানা ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রয়টার্সকে জানান, সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদে প্রেরণ করা হবে। পরবর্তীতে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে অন্তরীণ রাখা হবে।

গ্রেপ্তারের আগে সামাজিক গণ মাধ্যম এক্স(টুইটার)-এ পোস্ট করা এক রেকর্ডেড ভিডিও বার্তায় পিটিআই প্রধান ইমরান খান তার সমর্থকদের রাস্তায় নেমে এসে প্রতিবাদ করার আহবান জানান। তিনি তার বার্তায় বলেন, ‘আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই আবেদন। ঘরের মধ্যে নিরবে বসে থাকবেন না। আমি যে সংগ্রাম করছি তা আমার জন্যে নয়, আমার দেশের জন্যে, আপনাদের জন্যে, আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্যে।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা যদি আপনাদের অধিকারের জন্যে রুখে না দাঁড়ান তাহলে ক্রীতদাসের মত জীবন যাপন করতে হবে আর ক্রীতদাসের কোন জীবন থাকে না।’

ইমরান খানের আইনজীবি বলেছেন, ‘রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
শনিবার(৫ আগস্ট) ইসলামাবাদ আদালতে শুনানিকালে অতিরিক্ত জেলা দায়রা জজ হুমায়ুন দেলওয়ার রায় দেন যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোশাখানা মামলায় দুর্নীতি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ‘ইমরান খান পাকিস্তান নির্বাচন কমিশনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভূয়া তথ্য পেশ করেছেন এবং দুর্নীতির জন্যে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি নির্বাচনী আইনের ১৭৪ ধারা অনুযায়ি পিটিআই প্রধানকে তিন বছরের সাজা প্রদান করেন।। ইসলামাবাদ আদালত একই সঙ্গে ইমরান খানকে এক লাখ রুপি জরিমানা করেছেন।

অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের আদেশ কার্যকর করার জন্যে রায়ের একটি কপি ইসলামাবাদ পুলিশ প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শনিবারের শুনানির আগে আদালত প্রাঙ্গণের বাইরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আদালত কক্ষে কেবলমাত্র আইনজীবিদের প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে সকাল সাড়ে ৮ শুনানি শুরুর সময় ইমরান খানের আইনজীবিরা উপস্থিত না থাকায় বার বার অসন্তোষ প্রকাশ করেন। জজ কয়েকবার সময় দেন ইমরানের আইনজীবিদের হাজির হওয়ার জন্যে। পরবর্তীতে দুপুর সাড়ে ১২ টার দিকে রায় ঘোষণা করেন।

ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করে পাকিস্তান নির্বাচন কমিশন। পাকিস্তানের আইন অনুযায়ি আদালতের এই রায়ের ফলে আগামী পাঁচ বছর ভোটে লড়তে পারবেন না ইমরান খান। চলতি বছরেই দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা।

ইমরান খান বুধবার(২ আগস্ট) বিবিসি হার্ডটক অনুষ্ঠানে বলেছিলেন, চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ‘প্রচণ্ড ভীত’ হয়ে পড়েছে। তিনি বলেন, পাকিস্তান ‘অঘোষিত সামরিক আইনে’ চলছে এবং অভিযোগ করেন যে ‘ফ্যাসিবাদীরা’ একে ‘অন্ধকার যুগের’ দিকে নিয়ে যাচ্ছে।

২০১৮ সালে ইমরান খান নির্বাচিত হবার পর চার বছরেরও কম সময় ক্ষমতায় ছিলেন। সংসদীয় অনাস্থা ভোটে গত বছর তিনি ক্ষমতাচ্যুত হন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই কেবল স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। ডন অনলাইন/বিবিসি/আলজাজিরা/ আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar