1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সাংবাদিক পরিচয়ে মাদক বিক্রীতে গণধোলায়ের শিকার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

অভয়নগরে সাংবাদিক পরিচয়ে মাদক বিক্রীতে গণধোলায়ের শিকার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২২৩ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্টাফ রিপোর্টার।
অভয়নগরে কেএম আলী ওরফে আলী নামে কথিত সাংবাদিক পরিচয়দানকারী মাদকসহ ২০ মামলার এজাহারভুক্ত আসামিকে গণধোলাই দিয়েছে জনতা।

বুধবার রাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নোনাঘাট নামক এলাকায় এ গণধোলাইয়ের ঘটনা ঘটে। আহত আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলী উপজেলার বুইকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি কেএম আলীর বিরুদ্ধে অভয়নগর থানায় ১৪টি মাদক মামলা, অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরো ৬টি মামলা চলমান রয়েছে। বেশ কিছুদিন ধরে সে (আলী) নিজেকে একজন সাংবাদিক ও অভয়নগর প্রেসক্লাবের সদস্য পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ী, জণপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাসহ চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ রয়েছে। যে কারণে আনুমানিক ৪ মাস পূর্বে নওয়াপাড়া গরুহাটা শিমুলতলি এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয় জনতার হাতে গনধোলাইয়ের শিকার হয়েছিলেন।

এলাকাবাসী জানায়, বুধবার রাতে নোনাঘাট এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে বহিরাগত দুই যুবকের কাছে মাদক (ইয়াবা ট্যাবলেট) বিক্রি করছিল আলী। এসময় এলাকাবাসী মাদকসহ আলীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, কেএম আলী একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে অভয়নগর থানায় মাদক, অস্ত্রসহ অসংখ্য মামলা রয়েছে। নোনাঘাট এলাকায় সে গণধোলাইয়ের শিকার হয়েছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar