1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইন্দোনেশিয়ায় যানবাহনে নারী-পুরুষদের আলাদা বসার নির্দেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ইন্দোনেশিয়ায় যানবাহনে নারী-পুরুষদের আলাদা বসার নির্দেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

যানবাহনে নারী-পুরুষদের আলাদা বসার নির্দেশনা দেয়া হয়েছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে। এছাড়া উন্মুক্ত স্থানগুলোতেও আলাদা লিঙ্গের মানুষদের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। প্রদেশটির স্থানীয় সরকার বৃহস্পতিবার (১০ আগস্ট) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরদিকে অবস্থিত আচেহ দেশটির একমাত্র প্রদেশ, যেখানে ইসলামি শরীয়াহ আইন জারি করা আছে। স্থানীয় কর্তৃপক্ষ সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে গত সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, নারী-পুরুষ যাদের মধ্যে পারিবারিক বা বৈবাহিক কোনো সম্পর্ক নেই তারা পাবলিক প্লেস, নিরব জায়গা এবং যানবাহনে একসঙ্গে হবেন না।

বার্তাসংস্থা এএফপিকে আচেহ সরকারের মুখপাত্র মুহাম্মদ এমটিএ বলেছেন, ২০৪৫ সালে ইন্দোনেশিয়ার স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে যারা জীবনের শুরুতে ইসলামিক ব্যবস্থাকে বিশ্বাসের সঙ্গে মেনে চলে সেই প্রজন্মকে গঠনের উদ্দেশ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে।
তিনি জানিয়েছেন, ইসলামিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনার পর ‘প্রতিরক্ষামূলক’ ব্যবস্থা হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ নির্দেশনা ভঙ্গ করলে কী ধরনের শাস্তির মুখে পড়তে হবে সেটি পরিষ্কার করে বলা হয়নি।
সমালোচনা সত্ত্বেও, আচেহ প্রদেশে জুয়া খেলা, মদ্য পান এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়।

ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের শান্ত করতে ২০০১ সালে সেখানে শরীয়াহ আইন প্রচলনের অনুমতি দেয়া হয়। এছাড়া বিয়ের আগে কোনো নারী-পুরুষ অস্বাভাবিকরকম কাছাকাছি হলেও আচেহতে শাস্তি দেয়া হয়।

ইন্দোনেশিয়ার মোট ছয় ধর্মের মানুষ বসবাস করেন। এরমধ্যে সবচেয়ে বেশি ইসলাম ধর্ম পালন করেন। তাদের মধ্যে আবার উদারপন্থির সংখ্যা বেশি। তবে সাবেক স্বৈরশাসক সুহার্তোর পতন হলে ইন্দোনেশিয়ায় রক্ষণশীল ইসলাম জনপ্রিয়তা পেতে শুরু করে। স্বৈরশাসক সুহার্তো নব্বইয়ের দশকে দেশটিকে ধর্মনিরপেক্ষ মতবাদে পরিচালিত করেছিলেন।

এদিকে গত সপ্তাহে পূর্ব জাকার্তা প্রদেশে এক ধর্মীয় শিক্ষককে অধার্মিকতার অপরাধে আটক করে পুলিশ। তিনি তার মাদরাসায় নারী-পুরুষদের একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ দিয়েছিলেন। এএফপি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar