1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

শরণখোলায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরণখোলায় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে । শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- পাপিয়া আক্তার (৩৮) ও তার মেয়ে ছাওদা জেনি (৬)।

নিহত পাপিয়া আক্তার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী। তিনি ধানসাগর এলাকার আবদুল হোসেন খলিফার মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে কুপিয়ে রেখে যায়। পরে তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় মেয়ে ছাওদা জেনিকে তার চাচার বাড়িতে নিলে সেখানেই সে মারা যায়। মা পাপিয়া আক্তারকে দ্রুত স্থানীয়রা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাপিয়ার পরিবারের দাবি, স্বামীর সঙ্গে বিরোধ থাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশিকুর রহমান, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শরণখোলা থানার ওসি একরাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।পুলিশ হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar