1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে ২২২ বোতল ফেনসিডিলসহ স্কুল পিয়ন গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

কুড়িগ্রামে ২২২ বোতল ফেনসিডিলসহ স্কুল পিয়ন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন) মনোয়ার হোসেন মুন্না (২৫) কে ২২২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা।

সোমবার (২১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ- পরিদর্শক আব্দুর রহমান।

এর আগে রোববার ২০ আগষ্ট রাত সাড়ে দশটার দিকে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ- পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্নার বাড়ীতে অভিযান চালিয়ে ফেনসিডিল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মনোয়ার হোসেন মুন্না উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের আবুল বাশারের ছেলে এবং বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।

বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: এখলাছুর রহমান জানান, ফেনসিডিল সহ গ্রেফতার হয়ে থাকলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়েছে। এসময় বাড়ী ভিতর থেকে বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করে আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে রোববার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে সোমবার আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar