প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জাদা বাজার নামক স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে আব্দুল হাকিম নামক এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
২১ আগস্ট সোমবার সকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এই জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পরবর্তীকালে এ জাতীয় কাজ আর না করার শর্তে মুচলেকা নিয়ে আব্দুল হাকিমকে ছেড়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আইনুল হক, শ্যামনগর থানা পুলিশসহ স্থানীয় ব্যক্তিবর্গ।